মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা সফল করতে প্রচারে নামলেন শালবনির বিধায়ক
দি নিউজ লায়ন ; আগামী ৭ই ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজ মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক ঐতিহাসিক সমাবেশের ডাক দেওয়া হয়েছে।ওই ঐতিহাসিক সমাবেশে বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতৃত্বরা জনসভা সফল করে তোলার জন্য প্রচারে নেমে পড়েছেন।
তাই সোমবার সকালে বাইক চালিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার গ্রামে গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রীর জনসভায় যোগদান করার জন্য সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানালেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো। সেই সঙ্গে তিনি দলীয় কর্মীদের নিয়ে গোয়ালতোড়েএকটি বৈঠক করে ওই জনসভা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন।
বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন আগামী ৭ই ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ঐতিহাসিক জনসভায় বক্তব্য রাখবেন। সেই জনসভাকে সফল করে তোলার জন্য সোমবার থেকেই তিনি তার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রকোনা রোড ও গোয়ালতোড় থানার বিভিন্ন এলাকার গ্রামে গ্রামে গিয়ে সভায় যোগদান করার জন্য প্রচারের কাজ শুরু করেছেন। তিনি বলেন মানুষের কাছে ভাল সাড়া পেয়েছি।
বহু মানুষ মুখ্যমন্ত্রীর সভায় যোগদান করবেন বলে তিনি বলেন। গোয়ালতোড় থানা এলাকা থেকে কয়েক হাজার মানুষ ৭ ই ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে গিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন। তাই ঘরে বসে না থেকে বাইক চালিয়ে গোয়ালতোড় থানার গ্রামে গ্রামে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন সভায় যোগদান করার জন্য প্রচার করছেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো।

Post a Comment